চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রীয় ছাত্র ছাত্রী সংসদের নির্বাচিত জি এস শহীদ জমির উদ্দিন ও পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর ফরিদের ২৪তম শাহাদাত বার্ষিকী পালিত। শহীদ জমির ও ফরিদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদল ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। খতমে কোরআন, দোয়া মাহফিল, কবরে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা। ১৯ নভেম্বর বাদে আছর মরহুম জমির ফরিদের কবরে পুস্পামল্য অর্পণ করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি নগর ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমন, মোঃ কামাল হোসেন, মঞ্জুরুল কাদের শ্যামল, এস এম রুম্মান আজফার, শাহাদত হোসেন জুয়েল, সামিয়াত আমিন জিসান, হায়দার খান, খোরশেদ আলম টিটু, জহির উদ্দিন বাবর, শাহাদাত হোসেন নাবিল মো. সিয়াম, আবুল হোসেন রোকন, মো. হানিফ প্রমুখ।
নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ বলেন, জমির ফরিদের রক্তমাখা শার্ট জাতীয়তাবাদী আদর্শের লাল পতাকা হয়ে থাকবে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের পদচারণা ছিল মুখুরিত। বাংলাদেশের ছাত্রসমাজ যখন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের নবীনদের আগমনকে সহ্য করতে না পেরে মৌলবাদী স্বাথান্বেষীমহল নির্মমভাবে জমির ফরিদকে কলেজ ক্যাম্পাসে হত্যা করে। তারা মনে করেছিলো ছাত্রদলের ২ সেনাপতিকে হত্যা করলে ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ধ্বংস হয়ে যাবে। যারা হত্যা, সন্ত্রাস ও দখল দারিত্বের রাজনীতি করে ছাত্রদল তাদের বিরুদ্ধে এক প্রচন্ড বিদ্রোহ। অবিলম্বে জমির ফরিদের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।