ছাত্রলীগের জাতীয় কেন্দ্রীয় সম্মেলন ১১-১২ মে

0

আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে মে মাসের ১১ ও ১২ তারিখে।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

এ সময় জানানো হয়, কেন্দ্রীয় সম্মেলনের আগে ২৪ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ, ২৬ এপ্রিল ঢাকা মহানগর উত্তর এবং ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.