ছাত্রলীগ নেতার লাশ ফেলার হুমকি, থানায় জি.ডি

0

 

খুনের হুমকি দেয়ার অভিযোগ এনে নগরীর বায়েজিদের কিছু বখাটের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগনেতা এম.মিয়াজী মাহফুজ আলম তোহা। মঙ্গলবার (২১জুলাই) রাতে মাহফুজ আলম তোহা থানায় জি.ডি জমা দেন। সাধারণ ডায়েরিটি গ্রহনের পুলিশের উল্লেখ করা জি.ডি’র নম্বর- ১০০৯।

এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রলীগনেতা এম.মিয়াজী মাহফুজ আলম তোহার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি গত ২১-০৭-২০২০ইং তারিখ আনুমানিক রাত ০৮ঃ০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনীস্থ মাইজপাড়া এলাকার চৌধুরী গার্মেন্টস সংলগ্ন রাস্তার উপর দিয়ে বাসায় ফেরার সময় “সাকিল ও খাদিজা” নামের একজন মেয়েসহ মাস্ক পরিহিত ৪/৫ জন মোটর সাইকেল থামিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ শুরু করে। আমি গালি-গালাজের কারন জানতে চাইলে সাকিল ও খাদিজাসহ তাদের বাহিনীর সকলেই আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন পুর্বক জানায় যে, ভালো হয়ে যা। অন্যথায় তোকে যে-কোনো সময় যে-কোনো প্রকার ক্ষতিসাধনসহ প্রানে মেরে ফেলবো বলে হুমকি প্রদান করে। এমনকি এইবিষয়ে আমি কাউকে জানালে কিংবা থানা পুলিশকে অবহিত করলে আমাকেসহ আমার পরিবারের সকলকে প্রানে মেরে ফেলবে বলেও জানায়।

এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে নিজের ও পরিবারের সকলের জীবনের কথা ভেবে বায়েজিদ বোস্তামী থানায় সাকিল ও খাদিজাসহ তাদের সন্ত্রাস বাহিনীর অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছি। ২১-০৭-২০২০ইং তারিখ রাত ৮ঃ০০ ঘটিকার পর থেকে থানার কর্তব্যরত অফিসার এ.এস.আই রাজীব’র মাধ্যমে জানতে পারি যে উক্ত জি.ডি’র তদন্তের ভার এস.আই জহিরুল ইসলামের হাঁতে পরেছে।

সর্বশেষ, ছাত্রলীগনেতা এম.মিয়াজী মাহফুজ আলম তোহা এহেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবী জানায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.