Tuesday, August 25

ছাত্রলীগ নেতা হত্যা মামলা: দুই দিনের রিমান্ডে মাসুম

0

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় লালখান বাজার আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, সুদীপ্ত হত্যা মামলায় গ্রেফতার দিদারুল আলম মাসুমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত।
তিনি বলেন, দিদারুল আলম মাসুমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রোববার (৪ আগস্ট) রাতে ঢাকার বনানী থেকে দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
দিদারুল আলম মাসুম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.