কাজী মাহাদী কবরি, চট্টগ্রাম : সরকারি সিটি কলেজের মেধাবি সকল ছাত্র নেতার মধ্যে অন্যতম একটি নাম আবু ছালেহ নূর চৌধুরী রিমন। সৎ, যোগ্য, পরিশ্রমী, আত্নত্যাগী, বহুল আলোচিত এ নাম। যার হাতে তৈরি হয়েছে অনেক ছাত্রনেতা। সরকারি সিটি কলেজ থেকে বেড়ে উঠা এই ছাত্রনেতা ছাত্রদের জন্য একটি নিবেদিত প্রাণ। তিনিই ছাত্র রাজনীতির উজ্বল নক্ষত্র ।
আদর্শ ছাত্র নেতা গড়ার কারিগর রিমন তার বহু প্রতিভার জন্যে ছাত্রদের কাছে খুবই জনপ্রিয় একটি মুখ। যাকে সুখে দুঃখে পাশে পেয়েছে সবাই। বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধ্যানে বিশ্বাসে লালন করে যার ছাত্র রাজনীতিতে পদার্পন এবং তারই ধারাবাহিকতাই ছাত্র রাজনীতিতে দীর্ঘ পথ চলা।।
চট্টগ্রামের চন্দনাইশের বরমা ইউনিয়ন আমানত জামান চৌধুরি বাড়ির জন্ম নেয়া এই ছাত্র নেতা। তার বাবা আবু ইউসুফ চৌধুরি, মা নূর মহল বেগম ছয় ভাই দুই বোনের সংসারে পরিবারের মেজো ছেলে রিমন। চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নকালে তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। খুবই মেধাবি হওয়ায় তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজে এইচ এস সি, অনার্স ও মাস্টার্স করার সুযোগ পান। অধ্যয়নকালে ওনার সাংগাঠনিক দক্ষতার কারণে তিনি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সম্পাদক নির্বাচিত হন।