Monday, July 27

ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ‘বস-২’ ও ‘নবাব’

0

যৌথ প্রযোজনার ছবিকে ‘যৌথ প্রতারণা’ আখ্যা দিয়ে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের চলমান আন্দোলনের মধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়  ‘বস-২’ ও ‘নবাব’।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মুর্তজা বলেন, ছবি দুটি এরই মধ্যে সেন্সর বোর্ড দেখেছে। আজ  বুধবার রাতে অথবা আগামীকাল বৃহস্পতিবার সেন্সর বোর্ডের সদস্যরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, এরই মধ্যে যৌথ প্রযোজনার ছবির প্রিভিউ কমিটি দুটি ছবি দেখেছে। তারা তথ্য মন্ত্রণালয়ে অনাপত্তিপত্র পাঠিয়েছে।সেন্সর বোর্ড ছবি দুটি দেখেছে। ছাড়পত্র পাওয়ার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। 
এর আগে গত রোববার যৌথ প্রযোজনার এই দুটি ছবি বাংলাদেশে প্রদর্শনে আপত্তি ও যৌথ প্রযোজনার বিরুদ্ধে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) সামনে অবস্থান নেয় চলচ্চিত্র পরিবার। পরের দিন সোমবার বিরতি দিয়ে মঙ্গলবার সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন শিল্পী ও কলাকুশলীরা। এর পর বুধবারও সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন তাঁরা। 
ওই সময় শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে সেন্সর বোর্ডের এক সদস্যের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। এনটিভি অনলাইন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.