Wednesday, September 2

ছাড়া পেলেন সালমান মুক্তাদির

0

কদিন ধরেই ইউটিউবার সালমান মুক্তাদিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা চলছে। সম্প্রতি বেশকিছু কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন সালমান। সবশেষ ‘অভদ্র প্রেম’ শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে একটি অশালীন গান প্রকাশ করেন তিনি। গানটি মুক্তির পর থেকেই তাকে নিয়ে বিতর্কিত বাড়তে থাকে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভিডিও সমালোচিত এই ইউটিউবারকে নিয়ে গণমাধ্যমে বেশ লেখালেখি হয়েছে। সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী (আইসিটি) মোস্তাফা জব্বার তার নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে চেয়ে স্ট্যাটাস দেন। সালমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার ডিএমপি-এর সাইবার ক্রাইম ইউনিট সালমান মুক্তাদিরকে বিকেল ৪টার দিকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম।
শেষ পর্যন্ত বিতর্কিত অশালীন ভিডিও সরানোর শর্তে সালমান মুক্তাদিরকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
এদিকে সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেল অনেকেই আনসাবস্ক্রাইব করেছেন। তার চ্যানেল আনসাবস্ক্রাইব করতে অনেক ইউটিউবারই নিজেদের জায়গা থেকে আহ্বান জানান। ৬ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহেই ইউটিউবের প্রায় দেড় লাখ ফলোয়ার হারান সালমান মুক্তাদির।
সম্প্রতি সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে সরকারের এই অভিযানে বাংলাদেশ পুলিশের সব সাইবার ইউনিট, র‍্যাব, বিটিআরসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও আইসিটি মন্ত্রণালয়ের এ-টু-আই একযোগে কাজ করছে।
কদিন আগেই ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে কথিত মডেল সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.