Friday, November 6

ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশু আরাফাতের মৃত্যু: আসামি রাজিব গ্রেফতার

0

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আরাফাত (৭ মাস) নিহতের ঘটনায় দায়ের করা মূল আসামি রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে দয়াগঞ্জ থেকে আসামি রাজীবকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ছেলে আলামিনের চিকিৎসার জন্য সপরিবারে ঢাকায় আসেন শাহ আলম গাজী। সেদিন ভোরে তারা সদরঘাটে নামেন। পরে শাহ আলম গাজী তার স্ত্রী আকলিমা ও দুই সন্তানসহ রিকশায় করে শনিরআখড়ায় যাচ্ছিলেন। রিকশাটি দয়াগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় আকলিমার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার কোলে থাকা শিশু আরাফাত নিচে পড়ে যায়। শিশু আরাফাতকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহত শিশুর বাবা শাহ আলম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.