ছিন্নমূল অসহায় পথশিশুদের মাঝে “দূর্মর বাংলাদেশ“ এর ঈদ উপহার বিতরণ

0

চট্টগ্রাম অন্যতম মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বায়েজিদ শের শাহ চিলড্রেন কেয়ার গ্রামার স্কুল প্রাঙ্গনে ছিন্নমূল অসহায় পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ -২৩ ইং কর্মসূচী পালিত হয়।
বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে ২০১৭ সাল হতে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে
দূর্মর বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় “ওদের হাসি থাকুক অমলিন ” এই স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বায়েজিদ বোস্তামী চিলড্রেন কেয়ার গ্রামার স্কুল প্রাঙ্গনে ছিন্নমূল অসহায় দরিদ্র পথশিশুর মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শিক্ষানুরাগী, সমাজ সেবক মোহনা টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ আলী আহমেদ শাহীন,হাফেজ মাওলানা জাফর আলম, বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক খোরশেদ আলম, হাফেজ মাও. আলমগীর হোসাইন কাদ্বেরী, আওয়াল খান শাহীন, সাইফুর রহমান হালিম, ইসমত আরা, বারেক, ফাহাদ, আবু রায়হান, জুয়েল, আরমান, রহুল আমিন, মামুন প্রমুখ।
উক্ত কর্মসূচীতে বক্তারা দূর্মর বাংলাদেশ এর ভূয়সী প্রশংসা করেন। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সকল বৃওবানদের এগিয়ে আসার আহ্বান করেন। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসম্প্রদায়িক সোনার বাংলা গঠনে তরুণ প্রজন্মকে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।ঈদের স্বার্গীয় বার্তা ও অনাবিল খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক সেই আশাবাদ ব্যক্ত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.