চট্টগ্রাম নগরীর পাশ্বস্থিত সীতাকুন্ড থানাধীন বাস্তুহারা ছিন্নমুল এলাকা খ্যাত একটি জনবহুল এলাকা। যেখানে বসবাস করে লক্ষাধিক মানুষ। পাহাড় সমতল নিয়ে এই জনবসতি পূর্ণ এলাকাটিতে পুরো দেশের বাস্তুহারা বা নদীভাঙ্গা মানুষের বসবাস হলেও স্কুল, মাদ্রাসা, মসজিদ, মার্কেটসহ মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এনজিওসহ কয়েকটি সমবায় সমিতি। এই উন্নয়নের ধারাবাহিকতায় এলাকায় কর্মজীবি মানুষদের উন্নয়নের কথা চিন্তা করে ‘‘ জঙ্গল সলিমপুর জনকল্যান কর্মজীবি সমিতির আত্নপ্রকাশ হয়েছে। যার সভাপতি হলেন ডাঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ আমজাদ হোসেন।
কমিটিতে অন্যান্য পদে সহ সভাপতি হিসাবে এডভোকেট মো. ইলিয়াছ, অর্থ সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আরিফ, মো. আব্দুস সাত্তার, মো. সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন, আব্দুল বারেক, মো. ইলিয়াছ প্রমূখ।
সমিতির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ডাঃ মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, জঙ্গল সলিমপুরের বিশাল এলাকা ছিন্নমুল নামে খ্যাত। এখানে নদীভাঙ্গা, বন্যা, ও ঘুর্নিঝড় কবলিত প্রায় লক্ষাধিক গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে। যাদের অনেকে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল। তাছাড়া এলাকায় রয়েছে অনেক সমস্যা । তাই সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জঙ্গল সলিমপুর জনকল্যান কর্মজীবি সমিতির নিবন্ধন নিয়েছি।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, সত্য বলা, ন্যায়ের কাজ করা ও সাধারণ মানুষের দাবী দাওয়া, তাদের অধিকার সচেতনতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন চিন্তা করে এই সমিতির করার জন্য আগ্রাহান্বিত হয়েছি। আশা করি এর মাধ্যমে জনগণের পাশে থাকতে পারবো। তাদের সেবায় আতœনিয়োগ করতে পারবো।