Wednesday, September 16

জনগণের ভোটাধিকার রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবো: আবু সুফিয়ান

0
মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম :: চট্রগ্রাম  মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবো। জনগণ আমাদের পক্ষে আছে। জনগণের কাছে যেতে চায়।
জনগণ এ স্বৈরাচারী সরকারের সমস্ত অপকর্ম ব্যালেটের মাধ্যমে জবাব দেবে। সমস্ত বাধাবিপত্তি উপেক্ষা ধানের শীষের পক্ষে এলাকার জনগণ। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্র ধারা আতংক সৃষ্টি করছে। সরকারী প্রশাসন যন্ত্র এখনো আমাদের উপর নির্যাতন চালাচ্ছে।
তিনি আজ ১২ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীর বহদ্দারহাট হক মার্কেটের সামনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠান এ কথা বলেন। তিনি বলেন, জনগণের দাবীকে সম্মান রেখে বোয়ালখালী ব্রীজ নির্মাণের কাজ অগ্রাধিকার দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ শুরু করেন। দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-৮ আসনের বহদ্দারহাট এলাকা থেকে তিনি এই গণসংযোগে নামেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কচি, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মাহবুবুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, এনপিপি নেতা আনোয়ার সাদেকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, জাসাসসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা তার সঙ্গে গণসংযোগে যোগ দেন।
গণসংযোগকালে ধানের শীষের সমর্থনে নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগানে এসব এলাকা মুখরিত হয়ে উঠে। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে সাধারণ মানুষসহ সবার কাছে ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.