Monday, November 23

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের বাসা থেকে ডেকে ১৯৬ কর্মকর্তাকে পদোন্নতি

0

গভীর রাতে প্রজ্ঞাপন জারি করে প্রশাসনের উপসচিব পদের ১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার দিবাগত রাতে পদোন্নতিসংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে রাত ১২টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের বাসা থেকে ডেকে ১৯৬ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১৮৯ জনের নামের তালিকার একটি আদেশ জারি করা হয়। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত বাকি ৭ জনের ৪ জন বিদেশে কর্মরত থাকায় তাদের জন্য আলাদা পদোন্নতির আদেশ জারি করা হয় এবং লিয়েনে থাকা তিন কর্মকর্তার নামে এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

জারি হওয়া প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন। পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসএডি) করা হয়েছে।

গভীর রাতে প্রজ্ঞাপন জারির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদায়ন ও ডেপুটেশন-এপিডি) শেখ ইউসুফ হারুন বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতেই এটি স্বাক্ষর করেছেন। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার রাতেই প্রজ্ঞাপন জারি করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.