আর কে আকাশ, বাংলার মুখ : পাবনায় ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮’ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক লিফলট বিতরণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বেলা ১১টায় কাচারীপাড়াস্থ নিসচা পাবনার কার্যালয়ের সম্মুখে এই কর্মসূচীর উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার উপদেষ্টা প্রফেসর কে.এম. মির্জা শহিদুল ইসলাম।
কার্যক্রমের নেতৃত্ব দেন নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি খন্দ. গোলাম হাসনাইন কোয়েল, শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান খোকন, মীর ফজলুল করিম বাচ্চু, আ. মান্নান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান রাসেল।
এসময় সহ-সাধারণ সম্পাদক এম.এম. সামসুজ্জোহা জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক স্বাধীন মজুমদার, দপ্তর সম্পাদক মিলন মাহবুব, তথ্য গবেষণা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আর কে আকাশ, সদস্য সাইদুর রহমান, কামাল, কানন, লিটন, আ. আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও গত সোমবার ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮’ দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পাবনা জেলা স্কুল থেকে বের হয়ে পাবনা-ঢাকা সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।