ইব্রাহিম হোসেন রাকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম খুলশি থানার অধীনে ওয়াসা মোড় হতে ১২ই নভেম্বর মঙ্গলবারে সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি নং- বি-১৮৬৪ চট্টগ্রাম-সিলেট পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে নির্যাতন সড়ক পরিবহন আইন ২০১৮ বাতিলপূর্বক ও জন বান্ধব সড়ক পরিবহন আইন প্রনয়ণের দাবীতে চালকদের লাইসেন্স ফেরত প্রদানে বিআরটিএ অভিমূখে যাত্রা করেন।
এই যাএা মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আবু ফয়েজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা আবুল কালাম, ইয়াছিন নিয়াজি,আব্দুল মালেক, শাহআলম ফিরোজি, পিয়ার মাহমুদ, আলমগীর, শাহীন, সুমন, আলম, মাহাবুবুর সহ আরও অনেকে।