Saturday, August 15

জব্দকৃত সরকারী চাল বিজ্ঞ আদালতের নির্দেশে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উদ্যোগে জব্দকৃত সরকারী চাল দুঃস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম ।

সরকারী গুদামের চোরাইকৃত ৬৩০ কেজি চাউল উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতের নির্দেশে দুঃস্থ-অসহায় ৬৩ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পক্ষ থেকে দুঃস্থ অসহায় প্রতিটি পরিবারকে ০৩কেজি আলু, ০১কেজি পেয়াজ, ০১কেজি ডাল, ০১লিটার ভোজ্য তৈল, আধা কেজি সেমাই, আধা কেজি চিনি, ২৫০ গ্রাম রসুন ও ইফতার সামগ্রী যথাযথভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব উক্য সিং, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব কাজল কান্তি চৌধুরী, অফিসার ইনচার্জ, ডাবলমুরিং থানা, জনাব সদীপ কুমার দাস, পিপিএম(বার) সহ পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.