Thursday, August 20

জমকালো আয়োজনে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন

0

জমকালো আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের অনুষ্ঠানের শুভ উদ্বোধনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এবারের আসনের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরই শুরু হয় বর্ণাঢ্য আতশবাজি। চলে প্রায় পাঁচ মিনিট ধরে।
এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি তারকাদের মেলা বসছে। দুই পর্বে মঞ্চ মাতাচ্ছেন দেশি ও বিদেশি তারকারা। বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৫টায় শুরু হয়। অনুষ্ঠানের ব্যপ্তিকাল সাড়ে ৫ ঘণ্টা। শেষ হবে রাত ১০টায়।
বুধবার থেকে মাঠে গড়াবে চার-ছক্কার ধুম-ধারাক্কা ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এর নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে ঢাকায় পা রেখেছেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাশ খের। এছাড়া দেশি তারকাদের মধ্যে মমতাজ ও জেমসও রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.