Sunday, September 20

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহলে
জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত-১০

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় সাড়ে ২১ শতক জমির মালিকানা নিয়ে বিরোধে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত শারমিন (২৭) ও শাহনাজ (১৫) কে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ছোট কামাত গ্রামে।

স্থানীয়রা জানান, দাসিয়ারছড়ার নুরল ইসলামের ছেলে আশরাফুল আলমের সাথে একই এলাকার বদরুজ্জামানের পূত্র বুলবুল আহম্মেদের মধ্যে সাড়ে ২১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার আশরাফুল ব্যবসায়ীক কাজে নাগেশ্বরী উপজেলার উদ্দেশ্যে বের হয় । এ সময় বুলবুলের বাড়ীর সামনের রাস্তা পেরুনোর সময় বুলবুলের লোকজন আশরাফুলকে আটক করে । এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতান্ডা হয় । খবর পেয়ে আশরাফুলের পরিবারের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পরিবারের মধ্যে ১০জন আহত হয়।

আহতরা হলেন- আশরাফুল আলম (৩৫) শারমিন বেগম (২৭) আমজাদ হোসেন (৩২) জাকির হোসেন (৩৩) মোর্শেদা বেগম (২৭) শাহনাজ পারভীন (১৫) বুলবুল আহম্মেদ (৩৬) আমিরুল ইসলাম (৩৪) মনতোষ (২৯) ও সোনা মিয়া (৩৭)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর শুনেছি। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.