Thursday, July 30

জম্মু-কাশ্মীরে তুষার ধসে প্রাণ গেল তিন ভারতীয় সেনার

0

ভারতের জম্মু-কাশ্মীরে তুষার ধসে তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার স্থানীয় সময় বিকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে সোনাপান্দি গলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যরা হলেন- হাবিলদার কমলেশ কুমার, নায়েক বলবীর এবং সেপাই রাজিন্দর।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর রাজপুর রেজিমেন্টের সেনা ছাউনির ওপর আছড়ে পড়ে তুষার ধস। এতে চার সেনা নিখোঁজ হয়। ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে উদ্ধারকারী দল। অন্য দুই সেনা মারা যান শ্রীনগরের বাদামিবাগ সামরিক হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য বিপিন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.