Sunday, September 27

জরুরি সভায় উপস্থিত ৮০ ভাগ নেতা, খালেদা জিয়া আসবেন ১১ টার পর

0

জরুরি সভায় যোগ দিতে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে সমবেত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ৮০ ভাগ সদস্য। বেলা ১১টার পর সভায় যোগ দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

সভাস্থলে উপস্থিত হয়ে সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিদের অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনামূলক এ সভা শনিবার সকাল ১০টায় শুরু হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির যুগান্তরকে জানান, হোটেলের ১৪ তলার গ্র্যান্ড বল রুমে বিএনপির নির্বাহী কমিটির জরুরি সভা চলছে। বেলা ১১টার পরে এতে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন। তিনি সভায় সভাপতিত্ব করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.