জাকারবার্গের ঘরে নতুন সদস্য আগস্ট

0

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ঘরে নতুন সদস্য এসেছে। আবার বাবা-মা হয়েছেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতি। গতকাল সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে, মার্ক জাকারবার্গের পাশে বসে আছে তাঁর মেয়ে ম্যাক্সিমা আর প্রিসিলা চ্যানের কোলে রয়েছে আরেক মেয়ে। জাকারবার্গ দম্পতি তাঁদের সন্তানের নাম রেখেছেন আগস্ট।

জাকারবার্গের প্রথম সন্তান ম্যাক্সিমা জন্মগ্রহণ করে ২০১৫ সালে। ম্যাক্সিমার জন্মের সময় জাকারবার্গ তাঁদের সম্পদের অধিকাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন।

জাকারবার্গ তাঁদের মেয়ে ম্যাক্সিমার ছবি পোস্ট করা ছাড়াও তার কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিতে লিখেছেন, আগস্ট তার শৈশব যেন উপভোগ করতে পারবে বলে আশা করেন তাঁরা। কারণ, শৈশব যেন জাদুমাখা। ছেলেবেলা যেহেতু একবার আসে, তাই ভবিষ্যতের দুশ্চিন্তায় শৈশব যেন না কাটে। তথ্যসূত্র: ফেসবুক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.