জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সদরঘাট এলাকায় অবস্থিত ইসলামিয়া ডিগ্রী কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে সকাল ১০ টায় কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শিক্ষক মিলনায়তনে সকাল ১১টায় উপাধ্যক্ষ মনছুরুল আমিন এর সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোস্তফা মোরশেদ। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আবু তাহের, ধীমান কান্তি ঘোষ, বাবুল সেন, জিয়াউর রহমান, বেলাল উদ্দিন, শিউলী হোসেন, রবি শঙ্কর, দীপক কুমার সাহা, দেলোয়ারা বেগম।
শোকসভা সমাপ্তিতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।