Thursday, September 17

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

0

শান্তিতে নোবেলজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৮০ বছর। খবর বিবিসির।

কফি আনান ফাউন্ডেশন জানিয়েছে- ‘কিছুদিন রোগে ভোগার পর শনিবার স্বাভাবিকভাবে’ তিনি মারা গেছেন। এক বিবৃতিতে কফি আনান ফাউন্ডেশন তাকে ‘বৈশ্বিক কূটনীতিক এবং গভীর প্রতিজ্ঞাবদ্ধ আন্তর্জাতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তিনি সারা জীবন সমতা ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার জন্য লড়াই করে গেছেন।

সংস্থাটি তাদের বিবৃতিতে জানায়, যখন কেউ বিপদগ্রস্ত হয়েছে তিনি তাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন। তিনি তার গভীর সমবেদনা ও সহমর্মিতা দিয়ে বহু মানুষের জীবন ছুঁয়ে দিয়েছেন। তিনি সবসময় অন্যকে অগ্রাধিকার দিয়েছেন। এরমধ্য দিয়ে কফি আনানের অকৃত্রিম উদারতা, উষ্ণতা এবং প্রতিভা ফুটে উঠেছে।

প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে বিশ্বের সর্বোচ্চ কূটনীতিকের দায়িত্ব পালন করেন কফি আনান। তিনি দুই দফায় ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন ছিলেন।

পরে তিনি সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করেন। মানবিক কর্মকাণ্ডের জন্য ২০০১ সালে নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

উল্লেখ্য, কফি আনান জাতিসংঘের মহাসচিব থাকাবস্থায় ইরাক যুদ্ধ এবং এইডস (এইচআইভি) বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.