Tuesday, August 25

জাতিসংঘ শান্তি মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন শতাধিক বাংলাদেশ পুলিশ

0

বাংলাদেশ পুলিশের ১১০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে যোগ দিচ্ছেন। বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা মালির বামাকোর উদ্দেশ্যে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, ডিআইজি (এইচআর) এস এম রুহুল আমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদেরকে বিমানবন্দরে বিদায় জানান।

পুলিশ সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্যে দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.