খোকসা প্রতিনিধি: বাংলাদেশ নির্বাচন কমিশনার কর্তৃক ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণায় কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় নির্বাচন সফল হোক সার্থক হোক, এই শ্লোগানকে সামনে রেখে খোকসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা স্থানীয় বাজার ও উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি- শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, খোকসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক সহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী গণ। এসময় নেতাকর্মীরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার শপথ করেন।
এদিকে নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসনের বেশ তৎপরতা দেখা গেছে স্থানীয় বাসস্ট্যান্ড ও বাজারের মধ্যে। খোকসা থানা পুলিশ বেশ সতর্ক অবস্থায় সন্ধ্যার আগ থেকেই প্রতিটা মোড়ে মোড়ে অবস্থান করেছ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ জানা যায়নি।