Saturday, August 29

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে খোকসায় সংবাদ সম্মেলন

0

খোকসা প্রতিনিধিঃ মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা হলরুমে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খোকসা উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন, উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা প্রেস ক্লাবের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, দৈনিক কুষ্টিয়ার প্রতিবেদক হুমায়ুন কবির, খোকসা রিপোর্টার্স ক্লাব ও মানবাধিকার সংস্থার সভাপতি মিলন খান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রানা, দি টিচার্স পত্রিকার খোকসা প্রতিনিধি মনোজিৎ মন্ডল, দৈনিক হাওয়া পত্রিকার প্রতিনিধি নুর আলম পাপ্পু, বিজনেস ফাইল প্রতিনিধি আব্দুল লতিফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.