Wednesday, September 16

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের তালিকা প্রকাশ স্থগিত

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীদের নাম কবে ঘোষণা করা হবে তা পরবর্তীতে জানানো হবে।
ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুর বারী হামিম শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণা করার কথা ছিল। কিন্তু এই কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার তারিখ পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।
বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের কমিটির বৈঠক শেষে জানানো হয় যে, শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জোটের প্রার্থীদের নাম ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলীয় জোট এবার জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এ জোটের বাকি শরিক দলগুলো হচ্ছে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ছিল। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.