সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় ঘোষিত এবং চসিক মেয়র নির্দেশিতও প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সার্বিক পরিচালনায়ে নগরীতে ৪ – ৯ নভেম্বর (১ম দাফে প্রাথমিক স্কুল) এবং ১৬-২৩ নভেম্বর (২য় দাফে )হাই স্কুল পর্যায়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপনে বন্দর ইপিআই জোনে এডভোকেসি সভা ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় বন্দরটিলাস্থ জোনাল কার্যলয়ে অনুষ্ঠিত।
কার্যক্রমের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা এবং এই জাতীয় কর্মসূচিকে সাফল্য দিতেই জোনের ৬টি ওয়ার্ড’র স্কুল গুলো কে সর্বাত্মক এগিয়ে এসে চসিক মেয়র কে সহায়তা এবং দেশের স্বাস্থ্য সেবা কে আরো প্রসার করার দৃঢ় আহবান করেন জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাসান মুরাদ চৌধুরী।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন-৪০নং ওয়ার্ড স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মিসেস ফেরদৌসী বেগম, ওয়ার্ড সচিব মোঃ মুনসুর খান,স্থানীয় হালিশহর একাদশ ক্লাবের আহবায়ক ও সাংবাদিক বাবুল হোসেন বাবলা । বন্দর ইপিআই জোনের টেকনিশান বাবু মৃনাল দাশের পরিচালানয়ে সভাতে আরা স্বাগত বক্তব্য রাখেন-শিক্ষক আব্দুল আল-আরমান,মমতার সার্ভিস অফিসার মোরশেদ আলম,মোঃ জাবেদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি বৃন্দ।
জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাসান মুরাদ চৌধুরী এই মহতী কর্মসূচিকে সহযোগিতার করে দেশ জাতির সেবাই অংশিদার হতে অনুরোধ জানান। তিনি (১ম দাফে প্রাথামিক স্কুল) ৫-১২বছর এবং (২য় দাফে )১২-১৬ বছরের শিশুদের বিনামুল্যে ১টি করে কৃমিনাশক টেবলেট খাওয়ানো হবে বলে জানিয়েছে ।