Wednesday, September 23

জাতীয় গ্রিডে যোগ হলো ১০০ মেগাওয়াট 

0

বড়পুকুরিয়ায় তৃতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু  
মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দেশের উত্তরাঞ্চলের একমাত্র কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট আরেকটি নতুন প্লান্ট থেকে গত ৯ই নভেম্বর রাত্রি ১টা ৩০মিনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হলো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ।

পরীক্ষামূলক ২৭৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৮ ঘন্টা চালিয়ে জাতীয় গ্রিডে নতুন করে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। নির্মাণাধীন প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল নির্ধারিত সময়ের মধ্যেই কয়লা ভিত্তিক ২৭৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। যা পরীক্ষামূলক চলছে।

এ ব্যাপারে বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক চৌধুরী মোঃ নুরুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, আমরা সফলতার সাথে প্রকল্পটি বাস্তবায়ন করেছি এখন প্রকল্পটি চালু করা হচ্ছে। প্রথম ধাপে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে পেরেছি।

আগামী ২০ নভেম্বর থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। তা দিয়ে গোটা উত্তরাঞ্চলের বিদ্যুতের চাহিদা মিটবে এবং শিল্প কলকারখানা ও কৃষিতে বিপ্লব ঘটবে। আগামীতে এখানে ১০০০ মেগাওয়াট নতুন পাওয়া প্লান্ট তৈরি পরিকল্পনা রয়েছে। বর্তমানে দুইটি ইউনিটে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভাব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.