জাতীয় চারনেতার আত্মত্যাগই বাঙালি জাতির অনুকরণীয় শিক্ষা

0

জেলহত্যা দিবস উপলক্ষে আজ ৩ নভেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বিজয়-৭১ এর উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তাগণ বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকময় অধ্যায় এ দিনটি।

জাতির জনককে হত্যার তিন মাস পর জেল অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যা বাঙালি জাতির ঘুরে দাঁড়ানোর ইতিহাসকে ভূলুণ্ঠিত করতে মোশতাক চক্র মরিয়া হয়ে উঠেছিল। তাদের আত্মত্যাগই বাঙালি জাতির অনুকরণীয় শিক্ষা বা দৃষ্টান্ত। দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে ভোগের বদলে ত্যাগের শিক্ষা গ্রহণ অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণ করার উদাত্ত আহ্বান জানান।

সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী টি.কে সিকদারের সভাপতিত্বে ও ডা. এস. এম কামরুজ্জামানের সঞ্চালনায় উক্ত সমাবেশ প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এতে আরো বক্তব্য রাখেন, ভানু রঞ্জন চক্রবর্ত্তী, জসিম উদ্দিন চৌধুরী, সজল চৌধুরী, সুমন দেবনাথ, এড. মোস্তফা আনোয়ারুল ইসলাম, ডা. আর.কে রুবেল, অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, মো. খোরশেদ আলম, মো. হোসেন, ডা. জামাল উদ্দিন, অমর দত্ত, ডা. এনায়েত উল্লাহ, ডা. শেখ মোহাম্মদ জাহেদ, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, সৈয়দা শাহানারা বেগম, রিংকু ভট্টাচার্য্য, এস.এম নুরুন্নবী জনি, আরিফ বিল্লাহ, হাজী ইকবাল, ডা. এস.কে পাল সুজন, ইঞ্জিনিয়ার আবদুল লতিফ, রহিম পারভেজ, মো. সুজন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.