জাতীয় দল থেকে অবসর নিলো রোমান সানা

0

বাংলাদেশ জাতীয় আর্চারি দল থেকে অবসর নিয়েছেন রোমান সানা। আর্চারি ফেডারেশনকে নিজের সিদ্ধান্ত জানিয়েছে দিয়েছেন এই তরুণ তারকা। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ। তিনি সংবাদমাধ্যমে জানান, অবসরের সিদ্ধান্ত নিয়ে রোমান ফেডারেশনকে চিঠি দিয়েছে। আমরা সেই চিঠি পেয়েছি।

অবসর প্রসঙ্গে রাজীবউদ্দিন জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সানার এই সিদ্ধান্ত। তিনি বলেন, ‘তার সিদ্ধান্ত পরিবর্তনে পুনর্বিবেবচনার অনুরোধ করেছিলাম। কিন্তু সে তার সিদ্ধান্তে অনড়। রোমান এখন চায় ব্যবসা–বাণিজ্য করতে। সে আমাদের সেটিই বলেছে।’

রোমান সম্প্রতি আর্চারির জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। যেখানে গত ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ দলে রাখা হয়নি তাকে। এর কারণ অবশ্য ছিল বাজে পারফরম্যান্স।

এর আগে বাংলাদেশকে রোমান সানাকে দিয়েই মূলত বিশ্ব আর্চারি চিনেছে। এই খেলার বৈশ্বিক প্রতিযোগিতায় রোমানের আছে ব্রোঞ্জ পদক, যেটা তিনি জিতেছিলেন ২০১৯ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করেছিলেন তিনি। করোনার কারণে ২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন সেভাবেই।

২০২১ বিশ্বকাপ আর্চারিতে দিয়া সিদ্দিককে সঙ্গী করে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছিলেন সানা। নেদারল্যান্ডসের জুটির কাছে হেরে অবশ্য রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। পরে রুপাজয়ী সানা–দিয়া জুটি জীবনেও জুটি বাঁধেন।

রোমান সানা ২০১৯ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের সাফল্যে রাতারাতি তারকায় পরিণত হয়েছিলেন। খবরে এসেছেন অন্য কারণেও। ২০২২ সালে এক সতীর্থ নারী আর্চারের সঙ্গে বাজে আচরণের কারণে নিষিদ্ধ করা হয় তাকে। মেয়াদ শেষ হওয়ার আগেই অবশ্য সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

হাংজু এশিয়ান গেমসে গত সেপ্টেম্বরে রিকার্ভের দলীয় ইভেন্টে পদকের লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিলেও পদক জিততে পারেননি। তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও বেশ কিছু দভালো ছিল না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.