Wednesday, September 9

জাতীয় নির্বাচন পেছালেও পেছাবে না বিপিএল: পাপন

0

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনার কারণে পিছিয়ে বিপিএলের সূচি নির্ধারণ করা হয় আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
কিন্তু এখনও সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। গুঞ্জন তা অনুষ্ঠিত হতে পারে ওই সময়ে। ফলে পুনঃনির্ধারিত সময়েও দেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগটি আয়োজন নিয়ে শংকা দেখা দিয়েছিল।

তবে সব শংকা তুড়ি মেরে উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বললেন, জাতীয় নির্বাচন পেছালেও বিপিএল পেছাবে না। নির্ধারিত সময়েই তা শুরু হবে।

এবারের বিপিএল মাঠে গড়াবে ৫ জানুয়ারি। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। এটি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর। মঙ্গলবার নিজ বাসায় সাংবাদিকদের পাপন বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই বিপিএল হবে। এমনকি জাতীয় নির্বাচন পিছিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারিতে গেলেও তা পেছানো হবে না।

যদি বিপিএলের মধ্যে নির্বাচন পড়ে যায়, তবে? জবাবে তিনি বলেন, এমনটি হলে শুধু নির্বাচনের দিন খেলা বন্ধ থাকবে। বিপিএল পেছাবে না। এ নিয়ে সন্দেহ-সংশয় অমূলক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.