Friday, September 4

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উলিপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ “প্রাথমিক শিক্ষার দীপ্তি,উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার(১৩ মার্চ) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন,উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল শাহ্,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.