Saturday, August 29

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ দর্শন পরীক্ষা স্থগিত

0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য অনার্স ২য় বর্ষের দর্শন বিষয়ের (পত্র কোড- ২২১৭০৭) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য অনার্স ২য় বর্ষের দর্শন বিষয়ের (পত্র কোড- ২২১৭০৭) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ঐ তারিখের অন্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত দর্শন বিষয়ের পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তী সময়ে জানানো হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.