Thursday, September 10

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ প্রথমবর্ষ ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু

0

আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন শুরু। যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব প্রার্থী-
ক. প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি
খ. মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ. ভর্তি বাতিল করেছে, সেসব প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.