Wednesday, August 26

জাতীয় ভোটার দিবস উপলক্ষে নাটোরে শোভাযাত্র ও আলোচনা সভা

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ ‘ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সর্কেল আবুল হাসনাত, জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.