রাজনীতি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে এলাহীকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহাব উদ্দিন ফাহিমকে সাধারণ সম্পাদক করে ‘জাতীয় যুব সংসদ বাংলাদেশ’ এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমাম হোসাইন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ বাহার উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য ১২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটির নেতারা বলেন, জাতীয় যুব সংসদ সাধারণত একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের দ্বিতীয় সংসদ। এখানে দেশের যুব সমাজ সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে ভবিষ্যত নেতৃত্বের জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত হয়। বিশ্বের অধিকাংশ উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে “জাতীয় যুব সংসদ”/National Youth Parliament রয়েছে। একটি দেশের National Youth Parliament গঠন ও পরিচালনা প্রক্রিয়ায় জাতিসংঘ প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করে থাকে। “জাতীয় যুব সংসদ” কে একটি দেশের সর্ববৃহৎ যুব প্লাটফর্ম হিসেবেও অবহিত করা হয়। তাই জাতীয় যুব সংসদ হচ্ছে বাংলাদেশের যুব সমাজের অধিকার ও কর্তব্য প্রতিষ্ঠায় সর্বচ্চোয় প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ১০০ এরও বেশি দেশে অবস্থানরত বাংলাদেশী যুবকদের সমন্বয়ে গঠিত এই জাতীয় যুব সংসদ বাংলাদেশ। “জাতীয় যুব সংসদ” এর মূলমন্ত্র হচ্ছে, একটি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে মহান মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় দেশের যুবসমাজ গড়তে, যথাযথ গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধিত্বশীল একটি যুবসংসদ গড়ে তোলা। যেখানে যুব সংক্রান্ত যাবতীয় সমস্যাসমূহ উদঘাটন করে “গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” এর সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক সমাধানের জন্য একটি সমন্বিত শক্তিশালী উদ্যোগের মাধ্যমে প্রস্তাবনা পেশ করা আর এর মাধ্যমে দেশের সম্ভাবনাময় যুব সমাজকে তাদের অধিকার, কার্যবিধি দায়িত্ব ও কর্তব্যের প্রতি সজাগ ও সচেতন করাই এই সংসদের মূল লক্ষ্য।