জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চূড়ান্ত কর্মসূচি গৃহীত হয়। গতকাল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহীর কমিটির এক সভায় এই কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ আগস্ট সোমবার বিকাল ৩টায় নগরীর রীমা কনভেনশন সেন্টারে আলোচনা সভা, ১৫ আগস্ট বুধবার সকালে সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনর্মিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।
একই কর্মসূচি নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে মুনাজাত করবেন এবং প্রতিবারের মত টুঙ্গিপাড়ায় এবারও মেজবান অনুষ্ঠিত হবে।
এই সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৭টি ওয়ার্ডে গঠিত আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয় এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনে সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ড ও থানায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অব্যাহত রেখে যাচাই বাছাই পূর্বক তা চূড়ান্ত করণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালনার জন্য থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর এবং উপ দপ্তর সম্পাদক ও কাউন্সিলর জহরলাল হাজারীর মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করে সমবেদনা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরের স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
কার্যকরী কমিটির সভায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ চৌধুরী শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, মহিলা সম্পাদক জোবাইদা নার্গিস খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক মো: আবু তাহের, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য এম এ জাফর, হাজী মো: ইয়াকুব, আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, নুরুল আলম, কামরুল হাসান ভুলু, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, ইঞ্জি: বিজয় কুমার চৌধুরী কিষাণ, জাফর আলম চৌধুরী, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, মহব্বত আলী খান, আবদুল লতিফ টিপু, মো; জাবেদ প্রমুখ।