Thursday, September 24

জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের ১০ শতাংশ কোটা চেয়ে হাইকোর্টে রিট

0

জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার বড়ুরা শিক্ষা এবং মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আরিফুর রহমান মজুমদার রিট আবেদনটি দায়ের করেন।

রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও আইন সচিবকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে জাতীয় সংসদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা জারির আবেদন করা হয়েছে বলে জানান আরিফুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.