Sunday, August 30

জাপানকে আটশ’কোটি ডলার দিতে বলেছেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সৈন্য অবস্থানের জন্য জাপানকে ৮শ’ কোটি ডলার দিতে বলেছেন। এই আহবান মিত্রদেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর একটা চাপ বলে মনে করা হচ্ছে।

বর্তমানে জাপানে ৫৪ হাজার মার্কিন সৈন্য রয়েছে। ২০২১ সালের মার্চে তাদের অবস্থানের মেয়াদ শেষ হবে। গত জুলাইয়ে তত্কালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এশিয়া বিষয়ক পরিচালক ম্যাট পটিনগার জাপানের কর্মকর্তার কাছে প্রেসিডেন্টের প্রস্তাবের কথা জানিয়েছিলেন।

বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, তখন জাপানের কর্মকর্তা বলেছিলেন, এটা অবাস্তব। ইতোমধ্যে জাপান অনেক বেশি অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। তবে জাপানের পররাষ্ট্রমন্ত্রী এই রিপোর্টকে ভুল বলে উল্লেখ করেছে। -রয়টার্স

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.