Thursday, August 20

জাপানে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে যাবেন প্রধানমন্ত্রী

0

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আমন্ত্রণে জাপানে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্যা বিগেস্ট শো অন আর্থের এবারের আসর বসবে দ্বীপ রাষ্ট্র জাপানের রাজধানী টোকিওতে। সে আসরে অংশ নেবে বাংলাদেশও। আর অলিম্পিকে আর্চার মিলনদের পারফরম্যান্স দেখতে ও উৎসাহ দিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিওএ মহাসচিবের সাথে সাক্ষাত করে এ কথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই, জানালেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এবারই প্রথম অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন আর্চার রোমান সানা। এর বাইরে ওয়াইল্ড কার্ডে অংশগ্রহণকারী অ্যাথলেটের সংখ্যা আরও বাড়তে পারে। আরচারি, শ্যুটিং, কারাতে, ভারোত্তোলন আর বক্সিং থেকেও আসতে পারে আরো ওয়াইল্ড কার্ড এমনটাই আশা করেন বিওএ মহাসচিব।

এদিকে ১-১০ এপ্রিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ গেমস নিয়ে খোজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। দিয়েছেন বিশেষ কিছু নির্দেশনাও।

সেই সাথে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি কোন ফেডারেশন জাতীয় চ্যাস্পিয়নশিপ করতে চায় তবে তা গেমসে অর্ন্তভুক্ত করতে পারার নতুন সিদ্ধান্তের কথাও জানান বিওএ মহাসচিব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.