Thursday, August 27

জাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের সহায়তা করার সময় আন্দোলনকারীরা সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবালের ওপর হামলা করেছে দাবি করে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলা নং ০২।
উল্লেখ্য, ভিসির অপসারণের দাবিতে চলমান অবরোধ কর্মসূচী পালনকালে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে টেনে হেঁচড়ে পুরাতন কলা ভবনের ফটক থেকে নিয়ে আসেন সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এই ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন সহকারী প্রক্টর তাদের দুজন আন্দোলনকারীকে নির্যাতন করেছেন। এর মধ্যে একজন নারী আন্দোলনকারীও রয়েছে। তারা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়ে সহকারী প্রক্টরেরর শাস্তি দাবি করেন।

অন্যদিকে সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল বলেন, তিনি হেনস্থা করেননি। বরং তিনি আন্দোলনকারীর কাঁধে হাত দিয়ে তাকে ফটক থেকে সরিয়ে দিয়েছেন। আর সরানোর সময় তাকে কেউ একজন আঘাত করে। এতে তার ইউরিনের সঙ্গে রক্ত বের হচ্ছে। তাই তিনি সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমন অবস্থায় গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম মহিবুর রউফ শৈবালকে দেখতে যান। পরে শুক্রবার রাতে প্রশাসনে বাদী হয়ে আন্দোলনকারী অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.