Friday, September 11

জাবির ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ

0

গাজীপুর জেলা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিার প্রকাশ করা হয়েছে।

উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (nuathnroll no. লিখে ১৬২২২ নম্বরে Send করলে ফল জানা যাবে এবং রাত ৯ টায় ওয়েব সাইট (www.nubd.info/mf I www.nu.ac.bd ) থেকে ফল পাওয়া যাবে।

এ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৭ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.