জামালপুর প্রতিনিধি : অাঞ্চলিক এসএমই পণ্য মেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা প্রশাসকের দরবার হলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাসেল সাবরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার অাব্দুল্লাহ অাল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: লোকমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কবির উদ্দিন, জেলা অাওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ অাতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অাব্দুল জলিল, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইউসুফ অালী, সাবেক সভাপতি সাংবাদিক শফিক জামান প্রমুখ।
এছাড়াও জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মুকুল রানা, এম সুলতান অালম, কামাল উদ্দিন, অাজিজুর রহমান চৌধুরী, অানোয়ার হোসেন, ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, তানভীর অাজাদ মামুন, জুয়েল রানা ও রফিকুল ইসলাম। এবছরের অাঞ্চলিক এসএমই পণ্য মেলাটি জামালপুর জেলা শহরের জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অাগামী ২৩ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হবে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়েছে।