Wednesday, September 9

জামালপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্ট কালের কর্ম বিরতি পালন

0

মেহেদী হাসান: জামালপুর সদর উপজেলা সহ জেলার ৭টি উপজেলার ৪১৫ জন স্বাস্থ্য সহকারীগণ তাদেরকে টেকনিক্যাল পদমর্যদায় বেতন স্কেল প্রদান , ৩০% হারে মাঠ ভ্রমণ ও ঝুঁকি ভাতার দাবী , প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ সহ ৪দফা দাবীতে এভাবেই স্ব স্ব উপজেলা কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছেন।

এতে জেলার ২০৪টি ইপিঅাই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন জেলার প্রায় ৫ হাজার শিশু এবং ৩ হাজার মহিলা টিকাদান কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে।

তারা মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৮ সালের ঘোষণার ১৯ বছর পর বেতন কাঠামোর বাস্তবায়ন চায় । দাবী মানা না হলে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চলতেই থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.