Tuesday, September 8

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমীর খসরু

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
২২ দিন কারাভোগের পর সোমবার সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।তিনি বলেন, রোববার উচ্চ আদালতের জামিনের আদেশ হাতে পায় কারা কর্তৃপক্ষ। যাচাই-বাছাই শেষে সোমবার সকালে তাকে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক যুবকের সাথে ‘ফোনালাপ’-এর ঘটনায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গত ২১ অক্টোবর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ আগস্ট কোতোয়ালি থানায় আইসিটি আইনে মামলাটি করেন। এতে আমীর খসরুর বিরুদ্ধে ওই ফোনালাপে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.