Thursday, August 20

মিতু হত্যা মামলায়
জামিন আদেশ সুপ্রীম কোর্ট বহাল রাখলেও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ভোলা

0

চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ জামিন আদেশ বহাল রাখলেও কারাগার থেকে বের হতে পারছে না এহতাসামুল হক ভোলা।
জানাযায়, পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকান্ডের ঘটনায় ভোলাকে আসামি করা হয়। এ ঘটনায় এততেশামুল হক ভোলাকে পুলিশ গ্রেফতার করেন। মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা শর্তেও জামিনের বিরোধীতা করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে ২০১৮ সালের ১৯ আগস্ট রিট পিটিশন করেন। এতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি এ্যার্টনি জেনালের বিশ^জিত দেবনাথ,আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির চৌধুরী ও অ্যাডভোকেট শাহানারা বেগম। উভয় পক্ষের শুনানি শেষে গত ১৯ আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইন, বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকী, বিচারপতি জিন্নাত আরা, বিচারপতি মো. নুরুজ্জামানসহ সুপ্রীম কোর্টের পুর্ণাঙ্গ বেঞ্চ ভোলার জামিন আদেশ বহাল রাখার নির্দেশ দেন।
এহতেশামুল হক ভোলার বড় বোন রাবেয়া বশরী বকুল বলেন, আমার ভাই এহতেশামুল হক ভোলা মামলায় জামিনে থাকার পরও অদৃশ্য কারনে জেল খাটছেন, যা খুবই অমানবিক। জামিনের আদেশের কপি জেল খানায় পাঠানো হলেও মুক্তি পাচ্ছেনা সে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.