Monday, August 24

জামিন পেলেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ ও খোকন

0

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বিএনপি নেতাদের জামিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে ১০ হাজার মুচলেকায় জামিনের এ আদেশ দেন।

এর আগে আজ দুপুর ২টার দিকে হাইকোর্টের গেট থেকে মেজর (অব.) হাফিজকে গ্রেফতার করা হয় এবং সকালের দিকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয় দলটির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে।

মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এ তিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.