Tuesday, September 8

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

0

নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন । বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টা থেকে ক্লাস শুরু করে এক ঘণ্টা ক্লাস নেন তিনি।

গত বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে পরিবেশ বিজ্ঞান বিভাগে একটি ক্লাস নেওয়ার পর শিক্ষার্থীরা হাছান মাহমুদকে নিয়মিত শিক্ষক হিসেবে পেতে ইচ্ছা পোষণ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধে গত বছরের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তথ্যমন্ত্রীর দায়িত্ব পান হাছান মাহমুদ। মন্ত্রী হওয়ার পর এটাই প্রথম ক্লাস তার। ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্সে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বিষয়ক ৫০২ নম্বর কোর্সের শেষ ক্লাস নেন তিনি। ক্লাস নিতে গিয়ে হাছান মাহমুদ বলেন, রাজনীতিবিদদের ক্লাস নেওয়া নতুন নয়। বিভিন্ন দেশের রাজনীতিবিদরা ক্লাস নেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া অব্যাহত রাখবেন কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সব কিছু মিলিয়ে সম্ভব হলে শিক্ষকতা অব্যাহত রাখব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.