দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো তাইজুলের স্পিন ক্ষুরধার দ্বিতীয় ইনিংসেও। পরপর দুই ওভারে তিন উইকেটসহ তাইজুল চার উইকেট নিয়ে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দিচ্ছেন তিনি। দুই ইনিংস মিলে তাইজুল পেয়েছেন ১০ উইকেট। টাইগার বোলাররা দায়িত্ব ঠিকঠাক পালন করলেও ব্যর্থ ব্যাটসম্যানরা।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১৩৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং খারাপ করা সত্ত্বেও বড় লিডের দিকেই ছুটছেন সফরকারীরা। এখন পর্যন্ত ২৭৩ রানের লিড নিয়ে এগিয়ে আছে জিম্বাবুয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৪ রান। ওয়েলিংটন মাসাকাদজা ০ ও রেগিস চাকাব্বা ২ রানে ক্রিজে আছেন।
৪১ ওভারের শেষ দুই বলে শেন উইলিয়ামস ও পিটার মুরকে তুলে নিয়েছেন তাইজুল। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। পরের ওভারে এসে তুলে নেন। প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া মিরাজও পেয়েছেন দুই উইকেট। তৃতীয় দিনের শুরু হয় মিরাজের উইকেট দিয়েই।
এদিকে দেশের মাটিতে চেনা পরিবেশে যেন ব্যাট চালাতেই ভুলে গেছেন টাইগাররা। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন জিম্বাবুয়ে বোলারদের। লিটন-ইমরুল থেকে শুরু করে মাহমুদুল্লাহ সকলেই। প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৮২ রানের লিডে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৩ রানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। গতকাল শনিবার থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে তোলে ১৪৩ রান।
টাইগারদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন আরিফুল হক। অথচ এ টেস্টেই অভিষেক হয়েছে তার। ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া মুশফিক ৩১, মেহেদী মিরাজ ২১ ও মমিনুল হক ১১ রান করে সাজঘরে ফিরে যান। লিটন-ইমরুল কিংবা শান্ত-মাহমুদুল্লাহ কেউই দুই অঙ্কের ঘরের দেখা পাননি।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট করে নেন টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা। এ ছাড়া কাইল জার্ভিস নেন দুই ও শেন উইলিয়মাস নেন একটি উইকেট। প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা। ২৩৬ রান ও ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করলেও মাত্র ৪৬ রান যোগ করে জিম্বাবুয়ে সবকটি উইকেট হারিয়ে ফেলে। তাইজুল ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ একাই চূর্ণ করে দেন।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন শেন উইলিয়ামস। হ্যামিলটন মাসাকাদজা ৫২, চাকাব্বা ২৮ ও সিকান্দার রাজা ১৯ রান করে সাজঘরে ফিরে যান। পিটার মুর ৬৩ রানে অপরাজিত ছিলেন। টাইগারদের হয়ে প্রথম দিন তাইজুল ইসলাম দুই উইকেট নিলেও আজ রোববার জিম্বাবুয়ের পাঁচ উইকেটের চারটিই যায় তাইজুলের পকেটে। এ ছাড়া অভিষিক্ত নাজমুল ইসলাম অপুর ঝুলিতে জমা হয় দুই উইকেট। আবু জায়েদ রাহী ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের বিপক্ষে এ টেস্টে অভিষেক হয়েছে নাজমুল ইসলাম ও আরিফুল হকের। একাদশে সাত ব্যাটসম্যান, তিন স্পিনার ও এক পেসার নিয়ে দল সাজানো হয়েছে। দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাই অধিনায়কত্ব করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।