Thursday, September 17

জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিরা

0

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। রোববার সকালে, ২৬ সদস্যের প্রতিনিধিদলটি জিরো পয়েন্টে অবস্থান করা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং ক্যাম্প ঘুরে দেখার সময় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বর্ণনা শোনেন তারা। পরিদর্শন শেষে কুতুপালং ডি-ব্লকে সংভাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।

এর আগে সকাল সাড়ে ৯টায় বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার কোনারপাড়া জিরো পয়েন্ট পরিদর্শন করেন নিরাপত্তা পরিষদের ১৫ জনসহ ৩০ সদস্যের দলটি। এসময় তারা শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

এছাড়া, শনিবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলকে রোহিঙ্গা পরিস্থিতির সার্বিক অবস্থা সম্পর্কে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

শনিবার বিকেলে কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে ইরাক থেকে সরাসরি কক্সবাজারে আসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি।
এরপর তারা উখিয়ার ইনানীর রয়েল টিউলিপ হোটেলে গিয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল বলেন, এ প্রতিনিধি দলকে ঘিরে কক্সবাজারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চার স্তরের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে গত দুই দিন ধরে কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফ উপজেলাসহ মেরিন ড্রাইভ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা এটিই সর্ববৃহৎ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল।
মিয়ানমারের সেনাবাহিনী ও তাদের সহযোগীদের নির্যাতনের মুখে গেলো আগস্ট থেকে এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.